সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২২
ফাইল ছবি
আরও পড়ুন: দেশে ফিরল নিউজিল্যান্ডে ইতিহাস গড়া টাইগাররা
বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হেইডেনকে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছিলেন দলটির উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। কিন্তু তিনি কেন তাকে কোরআন উপহার দিয়েছিলেন গণমাধ্যমে তা জানাননি। বিশ্বকাপ শেষের প্রায় দুই মাস পর কোরআন উপহার দেয়ার আসল কারণ জানালেন রিজওয়ান।
শনিবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়া এক ভিডিও সাক্ষাতকারে রিজওয়ান বলেন,
“যখন আমরা নামাজ পড়তাম, তখন তিনি আমাদের জামাতের সঙ্গে নামাজ পড়া দেখতেন। আল্লাহতায়ালা তার হৃদয়ে এমন কৌতুহল সৃষ্টি করেছিলেন যে তিনি আমার কাছে নামাজের বিষয়ে জানতে চাইতেন।”
এখানেই থামেননি রিজওয়ান। তিনি আরও বলেন, বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ চলাকালে আমি তাকে বলেছিলাম যদি ভাগ্যে থাকে তাহলে ম্যাচ আমরাই জিতব। আর যদি আমাদের প্রচেষ্টা কম হয়ে থাকে তাহলে অবশ্যই ভারত বিজয়ী হবে। আমার এরকম কথাবার্তা তার অনুভূতিকে স্পর্শ করেছে।
পাক ব্যাটার আরও বলেন,
“তখন সময়টা ভিন্ন ছিল। আমি একজনের কাছে একটি কোরআন চাইলাম। যখন তিনি আমাকে কোরআন দিলেন তখন আমি হেইডেনের কক্ষে প্রবেশ করে সেটি তাকে উপহার দিলাম। তিনি উপহারটি খুব পছন্দ করলেন। আমাদের দায়িত্ব তো যে জিনিস আমরা নিজেদের জন্য পছন্দ করি অন্যের জন্য সেটিই পছন্দ করবো।”
রিজওয়ান জানান, যখনই হেইডেনের সঙ্গে তার কথাবার্তা হতো তখনই তিনি বলতেন কোরআন পাঠ তার কাছে খুব উপভোগ্য মনে হচ্ছে। আর তিনি বেশিরভাগ সময় কোরআনের অনুবাদ পড়তেন বলেও রিজওয়ানকে জানিয়েছিলেন।
ওই সাক্ষাৎকারে রিজওয়ান দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের দোয়ায় হেইডেনের কথা স্মরণ রাখেন।